সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে মিছিলকারী ছাত্রলীগের দুই নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরে মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘন্টার মধ্যেই র‍্যাব-৯ হাতে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতা

সোমবার (১৮ নভেম্বর) মধ্যরতে মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহব্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামীদেরকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মুখে মাস্ক লাগিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক।

মিছিলের ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে ৪-৫ মিনিটের মধ্যেই চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মিছিলকারী ছাত্রলীগের দুই নেতা আটক

আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪