সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

শাকিব খানে মুগ্ধ এই অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

শাকিব খান ও সৌমিতৃষা কুন্ডু। 

বিনোদন ডেস্ক ;

গত বছর মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন ইধিকা পাল। আগামী শুক্রবার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’-এ তাঁর নায়িকা সোহান চৌহান। এখন ‘বরবাদ’-এর শুটিং করছেন শাকিব; এ ছবিতেও তাঁর নায়িকা ইধিকা। এবার ঢাকাই ছবির অন্যতম শীর্ষ নায়ক শাকিবের সঙ্গে কাজ করতে চান কলকাতার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

সৌমিতৃষা কুন্ডু।

গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন ১৮টি সিনেমার ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। এই অনুষ্ঠানেই শাকিবের সঙ্গে দেখা হয় সৌমিতৃষার। এর পর থেকেই মুগ্ধতা কাটছে না এই অভিনেত্রীর। আনন্দবাজার অনলাইনকে সৌমিতৃষা বলেন, একঝলকেই তাঁকে চিনতে পেরেছেন শাকিব। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের।

সৌমিতৃষার কথায়, ‘খুব বেশিক্ষণ না হলেও, যেটুকু কথা হলো—বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি। ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিৎদা। আসলে বড় তারকা যাঁরা হন, তাঁরা বোধ হয় এতটাই অমায়িক হয়ে থাকেন।’

আলাদা করে পরিচয় দিতে হয়নি, নিজে থেকেই কথা বলেছেন শাকিব, জানালেন অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছা সৌমিতৃষার।

সৌমিতৃষা কুন্ডু।

তবে সে নিয়ে এখনই কোনো কথাবার্তা এগোয়নি। সৌমিতৃষার সংযোজন, ‘আমি শাকিব খান থেকে শাহরুখ খান, সবার সঙ্গে কাজ করতে চাই। তাঁদের সঙ্গে কাজ করতে পারা তো জীবনের এক একটা অভিজ্ঞতা।’

সৌমিতৃষা টিভি সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। ‘মিঠাই’ ধারাবাহিকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া দেবের বিপরীতে তাঁকে দেখা গেছে ‘প্রধান’ সিনেমায়। গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় ছবিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিব খানে মুগ্ধ এই অভিনেত্রী

আপডেট সময় : ১০:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪