সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

ঈশ্বরের দিব্যি, আমি হতাশ: ট্রাম্পের জয়ের পর জনপ্রিয় র‍্যাপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেও কমলা হ্যারিসের সমাবেশে হাজির হয়েছিলেন আলোচিত র‍্যাপার কার্ডি বি। নিজে কমলার সমাবেশে হাজির হয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েছেন; স্বভাবতই ডোনাল্ড ট্রাম্পের জয়ে হতাশ এই তারকা। কেবল কার্ডি বিই নন, কমলার অনেক সমর্থকই নিজেদের হতাশা, বিরক্ত আর ক্ষোভ উগরে দিয়েছেন।

‘আমি হতাশ, ঈশ্বরের দিব্যি, আমি হতাশ। তোমরা সবাই খুব বাজে, আমার থেকে দূরে থাকো।’ ট্রাম্পের জয়ের পর ইনস্টাগ্রাম লাইভে এসে বলেন কার্ডি বি।

কার্ডি বি। রয়টার্স ফাইল ছবি

অস্কারজয়ী অভিনেত্রী ভায়োলা ডেভিস কমলা হ্যারিসকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি গর্বিত এবং চিরকাল গর্বিত থাকব।’ ‘ওয়ান ট্রি হিল’ অভিনেত্রী সোফিয়া বুশও আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, ‘ট্রাম্পকে আবারও ক্ষমতায় নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রবাসীকে অভিনন্দন। কিন্তু আপনাদের বাড়ির নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। আমার হৃদয় ভেঙে গেছে।’ ট্রাম্পের সমালোচনা করে অভিনেত্রী লিলি রেইনহার্ট টুইট করেছেন, ‘ট্রাম্পের কাছে যৌন হেনস্তার শিকার হওয়া নারীদের কথা ভুলতে পারছি না।’

কমলার পরাজয়ের পর ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেছেন অভিনেত্রী জেমি লি কার্টিস।

ট্রাম্পের কড়া সমালোচনা করে এই অস্কারজয়ী তারকা লিখেছেন, ‘অনেকের ভয়, তাদের অধিকার বাধাগ্রস্ত হবে এবং তাদের স্রেফ অস্বীকার করা হবে। সংখ্যালঘু গোষ্ঠী ও তরুণেরা ভয়ে আছে, তাদের কী হবে। আমরা জানি, অনেক নারীই তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবেন।’

তবে বিজয়ের পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় পডকাস্টার জো রগান, অভিনেতা-কমেডিয়ান রাসেল ব্র্যান্ডসহ অনেকে। তবে ট্রাম্পের জয়ে হতাশা প্রকাশ করা তারকার সংখ্যাই বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরের দিব্যি, আমি হতাশ: ট্রাম্পের জয়ের পর জনপ্রিয় র‍্যাপার

আপডেট সময় : ০৩:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪