সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি ও বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরাখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে। খবর টাইমস অব ইসরাইলের।

চিঠির শেষে নেতানিয়াহু লেখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই। 

এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাঁটল ধরেছে। 

নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত। নেতানিয়াহু পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরাইলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন। 

এদিকে ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করায় উল্লাস প্রকাশ করেছেন দেশটির অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর। তিনি নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি, ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আপডেট সময় : ০২:১৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪