সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ;

মাইনুল আহসান নোবেল।ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।সেখান থেকে দুই বাংলার সংগীতপ্রেমীদের মাঝে মুগ্ধতা ছড়ান।নাম-জশ-খ্যাতি সবই ধরা দেয় তার কাছে। কিন্তু নানা বিতর্ক আর মাদকের প্রভাবে তার সেই খ্যাতি বিনাশ হতে থাকে।

একসময় নোবেলের সংগীতজীবনে ঘটে বড় অঘটন। গানে দেখা দেয় বিশাল ছন্দপতন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একপর্যায়ে নেশার আসক্তিতে সবই হারাতে শুরু করেন তিনি।এমনকি মাদকের প্রভাবে সংসারও হারাতে হয়েছে তাকে।

সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই নতুনভাবে নিজেকে মেলে ধরেন ভক্তদের মাঝে।উঠেন মঞ্চে।

মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন।যেমন কথা তেমন কাজ।এখন সত্যিই বদলে গিয়েছেন এই গায়ক।মঞ্চে দাঁড়িয়ে গাইলেন গান।মাতালের ভক্তদের।আবার সেই আগের চেনা ছন্দে ফিরলেন।প্রিয় গায়ক নোবেলকে চেনারূপে পেয়ে খুশি তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি ফেসবুকে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি ও ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’

তার পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তার এক ভক্ত লেখেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ 

আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লেখেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’

এদিকে মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নোবেল নিজের ভুল স্বীকার করেন।নিজেকে শুধরে নেবেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালে পশ্চিমবঙ্গের সারেগামাপার প্রতিযোগী ছিলেন নোবেল। সেই শো মাতিয়ে রেখেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল

আপডেট সময় : ০১:৪৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪