সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মালয়েশিয়ার সেলাঙ্গরে রাজ্যে পুলিশ ও ইমিগ্রেশন মিলে সমন্বিত ও যৌথ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সেলাঙ্গরের পুলিশ প্রধান। স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরই আসতে পারে বড় অভিযান।

রাজ্য পুলিশ প্রধানের বরাতে দেশটির একাধিক সংবাদমাধ্যম জানায়, রাজ্যের আম্পাং-এর কুয়ালা সেলাঙ্গর, সুঙ্গাই বুলোহ এবং পান্ডান মেওয়াহর আশপাশের এলাকাগুলোতে প্রবাসীদের আধিক্যের ফলে নিবিড় পুলিশি নজরদারিতে রয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলাঙ্গরের পুলিশপ্রধান দাতুক হোসেন ওমর খান বলেছেন, পুলিশ অভিবাসন বিভাগের (জেআইএম) সঙ্গে এই উদ্বেগ মোকাবিলা করার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, শুধুমাত্র এই এলাকাতেই নয় (পান্ডান মেওয়াহ, আমপাং), অন্যান্য এলাকা যেমন কুয়ালা সেলাঙ্গর এবং সুঙ্গাই বুলোহ যেখানে সেখানে বিদেশিদের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়াচ্ছে সেখানেও আমাদের নজরদারি রয়েছে।

দাতুক হোসেন ওমর খান বলেন, এলাকাগুলো পুলিশের নজরদারির অধীনে রয়েছে এবং আমরা ইমিগ্রেশন বিভাগের সঙ্গে একটি সমন্বিত অভিযান চালানোর আগে গোয়েন্দা তথ্যর জন্য অপেক্ষা করি।

এর আগে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যেখানে বলা হয় পান্ডান মেওয়াহ, আম্পাংয়ের বাসিন্দারা এই এলাকায় বিদেশিদের অতিরিক্ত আনাগোনা নিয়ে উদ্বেগ ও বিরক্তি প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের প্রস্তুতি

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪