সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট কোম্পানীগঞ্জে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :
সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরবর্তী করণীয় বিষয়ক স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ নভেম্বর সোমবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা। সভায় আরো বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমদ ও উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা বলেন, বন্যাপ্রবণ এলাকাখ্যাত কোম্পানীগঞ্জ উপজেলার জনসাধারণ প্রতিনিয়তই বন্যার সাথে যুদ্ধ করে যাচ্ছেন। বছরে এক বা একাধিক বার বন্যায় এ এলাকার ঘর-বাড়িসহ ক্ষতি হয়ে থাকে। তবে এ সকল ক্ষতি কমিয়ে আনা সম্ভব যদি বন্যার পূর্ব প্রস্তুতি থাকে। আর সে লক্ষ্যেই জেলা তথ্য অফিসের এ আয়োজন। প্রধান অতিথি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বন্যার আগাম প্রস্তুতিসহ দুর্যোগে প্রয়োজনীয় তথ্যসমূহ সকলের নিকট পৌঁছানোরও আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, বন্যার তিনটি পর্যায় থাকে, বন্যার পূর্বে, বন্যাকালীন এবং তৃতীয়টি হচ্ছে বন্যাপরবর্তী করণীয়- এ বিষয়গুলো সকলকে অবহিত করতেই এ আয়োজন। বন্যায় যাতে প্রাণহানি না ঘটে সেদিকে বিশেষ নজর রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। দুর্যোগকালে সচেতনতামূলক এ বার্তাসমূহ যদি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো যায় তাহলেই এ আয়োজন স্বার্থক হবে বলে তিনি উল্লেখ করেন।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কোম্পানীগঞ্জে জেলা তথ্য অফিসের স্যানসিটাইজেশন সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪