সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেটে পলিথিনের বিরুদ্ধে অ্যাকশনে নামছে পরিবেশ অধিদপ্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (১ নভেম্বর) থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকার নিষেধাজ্ঞা দিলেও সিলেটে তা মানছেন না অনেকেই। ব্যবহারকারীরা বলছেন, পলিথিনের বিকল্প সামগ্রী সহজলভ্য না হওয়ায় হঠাৎ করেই নিয়ম মানা যাচ্ছে না। ফলে পলিথিনের ব্যবহার বেড়ে চলেছে। তবে রোববার (৩ নভেম্বর) থেকে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অ্যাকশনে নামছে সিলেট পরিবেশ অধিদপ্তর।

জানা গেছে, মহানগরীর বিভিন্ন বাজার ও শপিং মলে এখনও ব্যবহার করা হচ্ছে নানা ধরণের পলিথিন ব্যাগ। প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় কয়েক হাজার টনের ওপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও বিভিন্ন মাছ বাজারে সবচেয়ে বেশী পলিথিন ব্যবহার হয়।

মহানগরীর লালবাজার বাজারের মাছ বিক্রেতারা জানান, মাছ কেনার সময় বেশিরভাগ ক্রেতা সঙ্গে কোনো কিছু আনেন না। ফলে বাধ্য হয়ে পলিথিন দিতে হয়।

এ ব্যাপারে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা সিলেটভিউকে বলেন, সরকার নিষেধাজ্ঞা দেওয়ার পর গত ১ ও ২ নভেম্বর পলিথিন বন্ধে সচেতনতা তৈরি করতে প্রচারণা করা হচ্ছে। রোববার (৩ নভেম্বর) থেকে পলিথিন বন্ধে ভ্রাম্যমাণ আদালত মহানগরে অভিযান চালাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পলিথিনের বিরুদ্ধে অ্যাকশনে নামছে পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪