সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে ঢাকার বুনিয়া সোহেল বাহিনীর ১৪ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেলসহ তার বাহিনীর ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেট নগরী, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়ার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সদস্যরা। শুক্রবার রাতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল দীর্ঘদিন ধরে ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করে। জেনেভা ক্যাম্পে ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের মধ্যে প্রায়ই মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ লুট করে উভয় গ্রুপের সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে কয়েকটি সংঘাতে উভয় পক্ষকে এসব অস্ত্র হাতে মহড়া ও গুলি ছুঁড়তে দেখা যায়। গত দুই মাসে গোলাগুলিতে পাঁচ জন নিহত ও একশ’র বেশি আহত হয়েছেন। মাদক সম্রাট বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে বলে র‌্যাব জানায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর দাড়িয়াপাড়াসহ কয়েকটি স্থানে র‌্যাব-৯ ও র‌্যাব-২ যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জেনেভা ক্যাম্পের বাসিন্দা মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল (৩০), আমির হোসেন হিরা (৩৬), আনোয়ার হোসেন (২৭), জামাল হোসেন (২৯), মোছা. শাহিনুরকে (৩২) গ্রেপ্তার করে।

একই দিন বেলা ২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন সায়হাম ফিউচার কমপ্লেক্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান চালিয়ে বুনিয়া সোহলে গ্রুপের আরও ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন জেনেভা ক্যাম্পের নুরী বেগম (৩০), মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), বানু বেগম (৫০) ও সাবিক হাসান (২০)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে একই বাহিনীর আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা আমিন (২৮), ইকবাল (৩৮) ও আসিফ মিয়া (৩৭)। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের ঢাকাস্থ র‌্যাব-২ এর কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৯ সিলেট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ঢাকার বুনিয়া সোহেল বাহিনীর ১৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪