সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে কৃষককে পাশে বসিয়ে সুখ-দুঃখের কথা শুনলেন প্রধানমন্ত্রী তেলের মজুত ৯০ দিন করার উদ্যোগ হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা হবিগঞ্জের শাহজিবাজার অবহেলায় রেলস্টেশন , আধুনিকায়নের দাবিতে মানববন্ধন টেকসই আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে- মন্ত্রী আরিফুল সিলেট বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে – এস এ পরিবহনে অভিযান,বিপুল পরিমাণ অবৈধ জিরা উদ্ধার সিলেটে এবার ফার্মেসিকে সিলগালা করা হয়েছে শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে আসার পথে বাধার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ। আজ বিকেলে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নগরের চেরাগী পাহাড় মোড়ের আজ শুক্রবার বিকেলের সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় জামালখান মোড়, আন্দরকিল্লা ও বৌদ্ধমন্দির মোড়ে এ বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বাধা ঠেলে সমাবেশে যোগ দেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

সমাবেশস্থল চেরাগী পাহাড় মোড়েও বেলা তিনটা পর্যন্ত সমবেত লোকজনকে রাস্তার এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখে। পরে লোক সমাগম বাড়লে বাধা উপেক্ষা করে চেরাগী পাহাড় মোড়ের চত্বরে অবস্থান নেন। এরপর স্লোগান ও সমাবেশ শুরু হয়।

সমাবেশ থেকে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকারদীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। যদি মিছিল আসতে দেওয়া না হয় তাহলে আমরা মিছিল নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে দেওয়া লোকজনকে নিয়ে আসব।’

জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান বলেন, প্রশাসনিক নির্দেশনা ছিল চেরাগীতে সভা সমাবেশ হবে না আজ। তবে পরে বাধা ঠেলে লোকজন চলে আসে।

উল্লেখ্য, বুধবার নগরের কোতোয়ালি থানায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। দুই মাস ধরে সনাতন জাগরণ মঞ্চ আট দফা দাবিতে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে ২৫ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে যাওয়ার সময় নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে মামলাটি করেন নগরের মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান। মামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। এতে আজ ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের সমাবেশ হচ্ছে চেরাগী মোড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশে আসার পথে বাধার অভিযোগ

আপডেট সময় : ০১:৩৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪