সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে টাকা না পাওয়ায় ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ব্যাংকের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকার পরেও চাহিদা মতো টাকা তুলতে না পারায় 
সিলেট
 মহানগরের শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের গেটে তালা ঝুলিয়েছেন গ্রাহকরা। এত ব্যাংকের কর্মকর্তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহানগরের শিবগঞ্জ ব্রাঞ্চে তালা দেন ক্ষুব্ধ গ্রাহকরা। এর আগে মঙ্গলবার গ্রাহকরা টাকা না পেয়ে সিলেটের গোলাপগঞ্জের ন্যাশনাল ব্যাংকের আরও একটি শাখায় তালা লাগিয়ে দেন।

গ্রাহকরা জানান, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন অ্যামাউন্টের চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য গেলে তাদের দেওয়া হচ্ছে ৫-১০ হাজার টাকা। কারণ জানতে চাইলে বলা হচ্ছে, ব্যাংকে টাকার সংকট রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলালো হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সাব্বির হানান জানান, গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত টাকা নেই। এ জন্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আশা করি দ্রুত এই অবস্থার সমাধান হবে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকদের বুঝিয়ে গেটের তালা খোলা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের এমডির সাথে কথা হয়েছে। তিনি টাকা পাঠানোর আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে টাকা না পাওয়ায় ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা

আপডেট সময় : ১০:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪