সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ : ছাত্রদলের কমিটি বাতিল, বহিস্কার-তদন্ত কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

সিকৃবিতে সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে যান সেনাসদস্যরা।

স্টাফ রিপোর্টার :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বহিস্কার করা হয়েছে সিকৃবি ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতিকে। একই সাথে ঘটনা তদন্তে কেন্দ্র থেকে গঠন করা হয়েছে কমিটি।

সংঘর্ষ, কমিটি বাতিল, বহিস্কার ও তদন্ত কমিটির সকল ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে। জানা গেছে, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিকৃবিতে কৃষি গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের স্বাগত জানিয়ে আগের দিন ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই ফটকে ব্যানার টানানো হয়। বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা ব্যানার ছিঁড়ে ফেলে।

ব্যানার ছেঁড়া নিয়ে শিক্ষার্থীদের সাথে বাগ্বিতন্ডা হয় ছাত্রদল নেতাকর্মীদের। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের সাথে বহিরাগতরাও অংশ নেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হন।

সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর কেন্দ্র থেকে সিকৃবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। এর কিছুক্ষণ পর সিকৃবি ছাত্রদলের বিলুপ্ত কমিটির সিনিয়র সহসভাপতি সাহেদুল ইসলাম রোমেনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।

এছাড়া গভীর রাতে ঘটনা তদন্তে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভকে দিয়ে দুই সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত কমিটি ২৭ অক্টোবরের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবেন।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাংগঠনিক সিদ্ধান্তগুলো অনুমোদন করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটি বিলুপ্তের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই এই ইউনিটির নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ : ছাত্রদলের কমিটি বাতিল, বহিস্কার-তদন্ত কমিটি

আপডেট সময় : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪