সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ প্রতিপাদ্যে সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) কানিজ মওলা প্রধান অতিথি হিসেবে সিলেটে অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে ‘এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪’ এর উদ্বোধন করেন।

বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. নূর-এ-আলম প্রমুখ। এতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউনিসেফ সিলেটের চিফ অফ ফিল্ড অফিস কাজী দিল আফরোজা ইসলাম।

সভায় বক্তাগণ স্কুল ও স্কুল কার্যক্রমের বাইরের সকল পর্যায়ের কিশোরীদের এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ টিকাদান কর্মসূচি সফল করতে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবেন এ টিকা। এক ডোজের এইচপিভি টিকাদানের এ ক্যাম্পেইন চলবে ১৮ দিন। সিলেট বিভাগে এইচপিভি ক্যাম্পেইনে ৫ লাখ ৫৩ হাজার ২২১জন কিশোরীকে বিনামূল্যে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩০ হাজার ৭৩৮, সিলেট জেলায় ১৮১ হাজার ৪৯৮, হবিগঞ্জে ১ লাখ ১৮ হাজার ৯৯৬, মৌলভীবাজার জেলায় ১ লাখ ৩ হাজার ৪৩১ ও সুনামগঞ্জ জেলায় ১ লাখ ২৬ হাজার ৫৯১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

আপডেট সময় : ০৯:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪