সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে শিক্ষা বিভাগের ভূমিকা অপরিষিম : বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে শিক্ষা বিভাগের ভূমিকা অপরিষিম। আমরা ছোট বেলায় অনেক জাতের খালা খেলেছি, অনেকটাই এখন নেই। তার মধ্যে কাবাডি, হাডুডু, কানামাছি এগুলো এখন খেলতে তেমন দেখা যায়না। তিনি বলেন, হারিয়ে যাওয়া খেলাগুলো আবার ফিরিয়ে আনতে শিক্ষার্থীদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। আমাদের ছেলে মেয়েরা এখন বেশিরভাগ সময় মোবাইলে কাটায়। এই মোবাইল আসক্তি থেকে তাদেরকে ফেরাতে হলে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা প্রয়োজন।

বুধবার (২৩ অক্টোবর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আঞ্চলিক পরিষদ, বকুল অঞ্চল, সিলেট এর ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ কাবাডি (ছাত্র ও ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বকুল অঞ্চল সিলেট, চট্রোগ্রাম ও কুমিল্লার মধ্যে ফাইনাল খেলা শেষে বিকেল ৪ টায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট মাধ্যমিক ও উচ্চা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জাকির আহমদের সভাপতিত্বে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের আঞ্চলিক উপপরিচালক আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুর হোসেন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আঞ্চলিক পরিষদ সহ সম্পাদক মাসুক মিয়া প্রমূখ।

খেলায় কাবাডি (ছাত্র) চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার দাউদকান্দি নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, রানার আপ হয়েছে সিলেটের মৌলভীবাজার নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, কাবাডি (ছাত্রী) চ্যাম্পিয়ান হয়েছে চট্টগ্রামের রাঙ্গামাটি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়, রানার আপ হয়েছে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে শিক্ষা বিভাগের ভূমিকা অপরিষিম : বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪