সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক

একমাস মুম্বাইয়ে থাকবেন শাকিব, সঙ্গে কি ইধিকাও যাচ্ছেন ?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান। চলতি বছরই তার ছবি তুফান ব্যাপক সাফল্য পেয়েছেন। এই মুহূর্তে অপেক্ষা তার আসন্ন ছবি ‘দরদ’ মুক্তির। এর মাধ্যেই অবশ্য তিনি শুরু করে দিয়েছেন পরবর্তী ছবি ‘বরবাদ’-এর শুটিং। সেই কারণে মঙ্গলবারই মুম্বাইয়ে পৌঁছাচ্ছেন অভিনেতা। আগামী ২৪ অক্টোবর থেকে সেখানেই শুরু হবে তার অংশের শুটিং। 

আগামী একমাস মুম্বাইয়েই থাকবেন অভিনেতা। বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’র সাফল্যের পর ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন এ পারের অভিনেত্রী।

২০২৩ সালে ছোট পর্দা থেকে বড় পর্দায় উত্তরণ ইধিকার। প্রথম ছবির নায়ক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তারপর থেকে টালিউডেও ছবির প্রস্তাব পাচ্ছেন ইধিকা। এবার দ্বিতীয় বারের জন্য ফের শাকিবের সঙ্গেই জুটি বাঁধতে চলেছেন নায়িকা। ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। 

এ প্রসঙ্গে পরিচালক বলেন, বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না। আগামী বছর ঈদে বড়পর্দায় মুক্তি পাবে শাকিব-ইধিকা জুটির ছবি ‘বরবাদ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একমাস মুম্বাইয়ে থাকবেন শাকিব, সঙ্গে কি ইধিকাও যাচ্ছেন ?

আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪