সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

জয়ের বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে : সিলেটে এম এ মালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় একাধিকবার জেলে গিয়েছে। তার বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে। কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে এসব খবর সংবাদপত্রে প্রকাশ করতে পারেনি কেউ। এছাড়া শেখ রেহানাকে খুশি করতে দেশ-বিদেশে তাকে বিলাসবহুল বাসা-গাড়ি উপহার দিয়েছেন নেতারা। তাদের এসব অপকর্মের প্রমাণ রয়েছে আমাদের কাছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সিলেট মহানগরের নাইরপুল এলাকার একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এম এ মালিক বলেন, শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কের কথা সবাই জানে। ভারতের সাথে শেখ হাসিনার পরকীয়া সম্পর্ক রয়েছে। ৫ আগস্টের পর তিনি আবারও প্রমাণ করলেন। গনহত্যার জন্য শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে সেই ফায়দা নিয়ে ভারত যাতে আমাদের ঠকায় না। ভারতকে সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশে ঘন ঘন বন্যার জন্য ভারত দায়ী।

মালিক আরো বলেন, ড. ইউনূসের অন্তবর্তীকালীন সরকারকে আমরা সময় দিতে চাই। তার নেতৃত্ব দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা। তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরবেন। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে। মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়ের বিরুদ্ধে ১৪ মিলিয়ন ডলার লুটের প্রমাণ আছে : সিলেটে এম এ মালিক

আপডেট সময় : ০৯:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪