সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিতসিলেট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামানসহ সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। জেলা প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহায়তা করার আহ্বান জানান তিনি।

জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন সভা, সমাবেশের মাধ্যমে জনগণকে জরায়ু ক্যান্সার ও টিকার গুরুত্ব সম্পর্কে অভিহিত করতে হবে।

জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে তথ্য হালনাগাদের মাধ্যমে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়াও সব ধরনের দুর্নীতি প্রতিরোধে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সিলেট জেলার আইন শৃঙ্খলা, অভিযান পরিচালনা ও বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিতসিলেট

আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪