সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।  নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট পদধারী ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নিহত পাঁচ সেনারা হলেন- মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট  ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী ১ অক্টোবর ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে একটি অনুপ্রবেশ শুরু করার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়।  এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরাইলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  গত মাসের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরাইল। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪