সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

 সিলেটের গোয়াইনঘাটের পান্তুমাই সীমান্তে থেকে হোছেন আহমদ নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের ভারতীয় অভ্যন্তর এলাকা থেকে ধরে নেওয়া হয়। হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সীমান্তের ওপারে হোছনসহ ৭/৮ জনের একটি দল চোরাই পথে ভারতীয় চিনি নিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের দাওয়া করে। অন্যরা পালাতে পারলেও হোছন আহমদকে আটক করে ধরে নিয়ে যায়।

হোছেন আহমদের ভাই ফারুক আহমদ  বলেন, আমার ভাইসহ কয়েকজন মঙ্গলবার দুপুরে পান্তুমাই সীমান্তে যায়। এ সময় বিএসএফ ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও ভাইকে আটক করে নিয়ে যায় বিএসএফ। পান্তুমাই বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে থানায় গিয়ে জিডি করে নিয়ে আসার জন্য বলেন। মঙ্গলবার রাত ৮টায় গোয়াইনঘাট থানায় গিয়ে এ ব্যাপারে একটি জিডি করেছি।

এ ব্যাপারে জানতে পান্তুমাই বিজিবি ক্যম্পের দায়িত্বরত নায়েব সুবেদারের সরকারি মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি।

গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পান্তুমাই সীমান্তে হোছন আহমদ নামে একজন বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে বিএসএফ। তার ভাই ও আত্মীয় স্বজনরা থানায় এসে জানিয়েছেন। এ বিষয়ে জিডি করার জন্য আবেদন করেছে। আবেদনটি আমলে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৮:৩৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪