সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আরাভ ইস্যুতে ডিবিকে সহযোগিতা করবেন হিরো আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে ধরতে গোয়েন্দা পুলিশকে তথ্য দিয়ে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সময়ের আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ঢাকা মহানর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে বের হয়ে শনিবার বিকাল ৫টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এর আগে বেলা আড়াইটার দিকে ব্যক্তিগত সমস্যার অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করতে যান হিরো আলম।ডিবি কার্যালয়ে প্রায় আড়াই ঘণ্টা অবস্থানের পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।এ সময় দুবাইয়ে পলাতক পুলিশ হত্যা মামলার আসামি আরাভ খানের বিষয়ে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন,আমি আইনকে শ্রদ্ধা করি। আরাভ ইস্যুতে কোনো তথ্য বা সহযোগিতা লাগলে আমি করব। 

হিরো আলম বলেন,আরাভের বিষয়টি যেহেতু তারা (ডিবি) তদন্ত করছে,সেহেতু যে কোনো প্রয়োজনীয় তথ্য লাগলে তাদেরকে দেব আমি।আজও (শনিবার) বিষয়টি নিয়ে কথাবার্তা হয়েছে।তিনি বলেন,আরাভ যে পুলিশ হত্যা মামলার আসামি,এ বিষয়ে ডিবি থেকে আগে কিছু জানানো হয়নি।আমি আরাভের দাওয়াতেই দুবাই গিয়েছিলাম।তদন্তের স্বার্থে আরাভের বিষয়ে কিছু জানতে চাইলে আমি সহযোগিতা করব।তারা (ডিবি) আমাকে ডাকলে আমি আসব। সে (আরাভ) যদি আসামি হয়ে থাকে,তাহলে তাকে ধরতে সহযোগিতা করা আমার নাগরিক দায়িত্ব।তাই তদন্তের প্রয়োজনে ডাকলে আমি আসব।

এদিন চলচ্চিত্রের কয়েকজনের নামে অভিযোগও করেছেন বলে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার। হিরো আলম বলেন, ডিবিতে আমাকে ডাকা হয়নি।আপনারা দেখছেন,আমাকে নিয়ে অকথ্য ভাষায় নানা ধরনের কথা বলছে চলচ্চিত্রের কিছু লোকজন।আগে আমাকে কেউ বকা দিলেও প্রতিবাদ করতাম না।কিন্তু চলচ্চিত্রের কিছু পরিচালক,প্রযোজক ও অভিনেতা-অভিনেত্রী আমার বিরুদ্ধে নানা ধরনের কথা ছড়াচ্ছে।তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ নিয়ে এসেছি।নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেছেন কিনা- এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, আমি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছি।এতে যারা আমাকে নিয়ে নানা ধরনের কথা বলেছেন, তাদের নাম আছে।তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আরাভ ইস্যুতে ডিবিকে সহযোগিতা করবেন হিরো আলম

আপডেট সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩