সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন।

এরপর অনেক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। সম্প্রতি অভিনেত্রী দেখা গেছে সিনেমাতেও।

ব্যক্তিজীবনে এখনও অবিবাহিত প্রিয়াঙ্কা। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিয়ের জন্য কেমন পাত্র চান তিনি। অভিনেত্রীর কথায়, বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন। এমন কাউকে পেলে অভিনয়ও ছেড়ে দেবেন।

শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দূর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে, ধার্মিক কোনো ছেলে পেলে বিয়ে করে অভিনয় জগতও ছেড়ে দিবেন।

প্রিয়াঙ্কা বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

অভিনেত্রী আরও বলেন, বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।

ওই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেন, তার ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই নামাজ পড়েছেন। বিষয়টি নাকি পরবর্তীতে তাকে জানিয়েছেন। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না বলেও দাবি এই অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধার্মিক ছেলে পেলে বিয়ে করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০১:৫৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪