সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার অনিরাপদ খাদ্য পরিবেশনের দিন শেষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, অনিরাপদ খাদ্য পরিবেশনের দিন শেষ। আগে পরীক্ষাগার ছিল একটা স্থায়ী জায়গায়। এখন মোবাইল ল্যাবরেটরী ভ্যানের মাধ্যমে পরীক্ষাগারের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। খাদ্যকে নিরাপদ ও খাবার উপযোগী করা ব্যবসায়ী ভোক্তা সবার নৈতিক দায়িত্ব। সিলেটে আজ ১৪ অক্টোবর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মুখ প্রান্তে সিলেট বিভাগের মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আমরা ব্যবসায়ীদের আতঙ্কিত করতে চাই না উল্লেখ করে আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি আরো বলেন, এখন নিরাপদ খাদ্য সংক্রান্ত যেসব আইন কানুন আছে সেগুলো মেনেই কাজ করতে হবে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও খাদ্য গ্রহণ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে খাদ্য খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে। কাজেই খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে খাদ্যের গুণগত মান নিশ্চিত রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে খুবই সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, মোবাইল ল্যাবরেটরী ভ্যানের সেবা নিয়ে মানুষকে ভেজাল, রাসায়নিক দ্রব্য ও কীটনাশক মুক্ত নিরাপদ ও পুষ্টিকর খাবার পরিবেশন করুন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এ ল্যাবরেটরী ভ্যান প্রদর্শন করে এবং এতে কি ধরনের সেবা পাওয়া যায় তা জানিয়ে মানুষকে সচেতন করার আহ্বান করেন।

মোবাইল ল্যাবরেটরী ভ্যানের মাধ্যমে ৩২ ধরনের খাবারের নমুনা পরীক্ষা করা সম্ভব। এতে খাদ্যে ভারি ধাতুর উপস্থিতি, এন্টিবায়োটিক রেসিডিউ সনাক্তসহ খাদ্যে ভেজাল, রাসায়নিক দ্রব্য ও কীটনাশকের উপস্থিতি সনাক্ত করা যাবে। এ মোবাইল ল্যাবরেটরী ভ্যান সিলেট বিভাগের চারটি জেলা এবং উপজেলা পর্যায়ে নিয়মিত খাদ্যের নমুনা পরীক্ষার মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে অগ্রণী ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মোবাইল ল্যাবরেটরী ভ্যানের উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার অনিরাপদ খাদ্য পরিবেশনের দিন শেষ

আপডেট সময় : ০১:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪