সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে চাইলে ভিসা আবেদন বাতিল ঢাকা-দিল্লি পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ মে দিবসের র‌্যালি ও আলোচনায় সিসিক প্রশাসক শ্রমিকদের সকল সমস্যার সমাধান হবে সিলেট চাঁদনীঘাটে প্রকল্প উদ্বোধন করলেন- প্রধানমন্ত্রী সিলেটের বাসিয়া নদী পূণঃখনন, নদীর দুই তীরে লাগানো হবে অর্ধলক্ষ গাছ বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু

কার সঙ্গে গোয়ায় হার্দিকপত্নী নাতাশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ;

ভারতের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ অনেকটাই চূড়ান্ত। বেশ কদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি। 

তবে তাদের এই বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা। অবশ্য এই বিষয়ে নাতাশ দাবি করেছেন, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা। এমনকি, হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন তিনি। তবে ফল মেলেনি, ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেই নিজের দেশে চলে যান নাতাশা। মাস খানেক সার্বিয়ায় কাটিয়ে ফিরে আসেন মুম্বাইয়ে। তারপর শহরের বিভিন্ন জায়গা দেখা মিলেছে নাতাশার। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার অভিনেত্রী দিশা পটানির প্রেমিকের সঙ্গে গোয়া গেলেন নাতাশা। ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের পর থেকে প্রাক্তন প্রেমিক আলি গোনির ছবিতে লাইক দিয়েছেন বেশ কয়েকবার। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা চলাকালীন তার সঙ্গে শরীরচর্চা প্রশিক্ষক আলেকজান্ডার আলেক্সলিককে বার বার একসঙ্গে দেখা গেছে।

এদিকে টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই দিশার সঙ্গে আলেকজান্ডারের প্রেমের চর্চা। নিজের বাহুতে দিশার মুখের উল্কি করিয়েছেন তিনি। এবার দিশার চর্চিত প্রেমিকের সঙ্গে গোয়া গিয়ে জলকেলিতে মাতলেন

নাতাশা। একটি ভিডিওতে দেখা যাচ্ছে সাঁতার পুলে টায়ার টিউবের উপর শুয়ে আছেন নাতাশা। 

তখনই চুপিচুপি পিছন থেকে এসে তাকে জলে ফেলে দেন অ্যালেক্সজান্ডার। চমকে ওঠেন নাতাশা। তাদের দুজনের পরনেই স্নান পোশাক। একে অন্যের সঙ্গ যে চুটিয়ে উপভোগ করছেন তা বোঝাই যাচ্ছে। 

তাদের এই ভিডিও প্রকাশ্যে আসতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘হার্দিক বেঁচে গেছে, কী মেয়ে।’ আরেকজন লেখেন, ‘হার্দিক কিন্তু লুকিয়ে লুকিয়ে সব দেখছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কার সঙ্গে গোয়ায় হার্দিকপত্নী নাতাশা

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪