সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আ.লীগকে আগামী ৩টি নির্বাচন করতে দেওয়া হবে না – হাবিবুর রহমন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, আওয়ামী লীগ আগামী ৩টি নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা গত ৩টি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি সেহেতু আওয়ামী লীগকে আগামী ৩টি নির্বাচন করতে দেওয়া হবে না। যারা নিয়ে আসার কথা বলছে তারা আওয়ামী লীগের দোসর। এই চক্রান্ত মেনে নেওয়া হবে না।

শুক্রবার রাতে রাজধানীর সেগুনবাগিচার এক রেস্টুরেন্টে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, এক শ্রেণির সাংবাদিক ও বুদ্ধিজীবীরা বলছে এ ছাত্র জনতার আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা ও অবদান নেই। আমি তাদের উদ্দেশে বলতে চাই, ছাত্রদের আন্দোলন ছিল মাত্র ৩৬ দিনের। কিন্তু বিএনপির আন্দোলন সাড়ে ১৭ বছরের। আমাদের হাজার হাজার নেতাকর্মী বিগত সরকারের নির্যাতনে নিহত হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছেন।

জিসাসের কেন্দ্রীয় সভাপতি নাহিদ গুলনার ইভার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় তিনি বলেন, শুধু শিবির ও ছাত্রদল নয় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলনে বিএনপি অফিসিয়ালি ছিল না কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগ যুবলীগ ছাড়া সবাই এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এ আন্দোলনে একক কারও ক্রেডিট নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগকে আগামী ৩টি নির্বাচন করতে দেওয়া হবে না – হাবিবুর রহমন

আপডেট সময় : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪