সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

হেফাজতে নেওয়ার সময় জেসমিনের গায়ে ৩ ভরি স্বর্ণালংকার ছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি,

র‌্যাবের হেফাজতে নেওয়ার সময় জেসমিনের গায়ে ৩ ভরির মতো স্বর্ণালংকার ছিল উল্লেখ করে মামা নাজমুল হক বলেন, গ্রেফতারের সময় তার হাতে স্বর্ণের চিকন দুটি বালা ছিল,দুটি কানের দুল ছিল,১ ভরি ওজনের গলার চেইন ছিল, দুটি আংটি ছিল। এছাড়া দুটি মোবাইল ফোন ছিল। জব্দ তালিকা হিসেবে মামলার এজাহারে একটি মোবাইল উদ্ধারের কথা বলা হয়েছে। বাকি মালামালের কোনো খবর পাইনি আমরা। র‌্যাবের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে তিনি বলেন, আমরা মামলা করব না। মামলা করে কী লাভ? মামলা করলে রাষ্ট্র করবে। আমরা ন্যায়বিচারের আশায় আছি।নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, র‌্যাবের পক্ষ থেকে জেসমিনকে আটেকর বিষয়ে আগে বা পরে জানানো হয়নি। 

গত ২২ মার্চ নওগাঁ শহরের জনকল্যাণপাড়া এলাকার বাসিন্দা সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ২৩ মার্চ বিকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার‌্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার মারা যান জেসমিন। আটকের পর র‌্যাব হেফাজতে জেসমিনকে নির‌্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

র‌্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের বিরুদ্ধে মামলা করেছেন যুগ্ম সচিব এনামুল হক। আটকের একদিন পর সুলতানা জেসমিনের বিরুদ্ধে মামলাটি করেন এনামুল হক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, চাঁদপুরের হাইমচর থানার গাজীবাড়ী এলাকার বাসিন্দা আল আমিন ও সুলতানা জেসমিনসহ অজ্ঞাতনামা দুই-তিনজন ব্যক্তি যুগ্ম সচিব এনামুল হকের নাম ও পদবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে বিভিন্ন লোকজনকে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন।

জেসমিনকে ধরার ৩০ মিনিট আগে আরেক নারীকে তুলে নিতে চেয়েছিল র‌্যাব,,

জেসমিনকে আটকের ৩০ মিনিট আগে আরেক নারীকে র‌্যাব তুলে নিতে চেয়েছিল বলে জানা গেছে। ঘটনার দিনের বিস্তারিত বর্ণনা দিয়ে জেসমিনের মামা নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর নাজমুল হক (মন্টু) বলেন, জেসমিনকে ধরার ৩০ মিনিট আগে ওই দিন আরও এক নারীকে উঠিয়ে নিতে চেয়েছিল র‌্যাব।তখন ওই নারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। তখন এলাকার মানুষ সবাই এগিয়ে গেলে ওই নারীকে আর র‌্যাব নিয়ে যায়নি। এরপর জেসমিন সুলতানাকে ধরে নিয়ে যায়। যারা ওখানে দেখেছে তারা আমাকে এসব কথা বলেছে।আটকের কয়েক দিন আগে থেকেই জেসমিন র‌্যাবের পর্যবেক্ষণে ছিলেন বলে ধারণা করছেন নাজমুল হক (মন্টু)। তিনি জানান,জেসমিনের বাসায় ১০-১৫ দিন ধরে র‌্যাবের পর্যবেক্ষণ ছিল।

গত ২২ মার্চ নওগাঁ শহরের জনকল্যাণপাড়া এলাকার বাসিন্দা সুলতানা জেসমিনকে আটক করে র‌্যাব। এরপর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন ২৩ মার্চ বিকালে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার‌্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার মারা যান জেসমিন। আটকের পর র‌্যাব হেফাজতে জেসমিনকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হেফাজতে নেওয়ার সময় জেসমিনের গায়ে ৩ ভরি স্বর্ণালংকার ছিল

আপডেট সময় : ০৩:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩