সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা কম সময়ে উন্নত সেবা দিতেকর্মীদের প্রতি আহ্বান,শ্রমিক সমাবেশে-সিসিক শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীরউপহার হস্তান্তর করলেন- সিসিক সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন,৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯ জৈন্তিয়ার ঐতিহ্য ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেট ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৪০ সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি,হামলাকারীসহ নিহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রথমিক বিদ্যালয়ে অড্রি হেল (২৮) নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।পরে পুলিশের গুলিতে ওই তরুণীও প্রাণ হারান। হামলাকারী ওই তরুণী এ স্কুলের সাবেক শিক্ষার্থী।স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেনেন্ট স্কুলে হামলা চালায়।কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো।স্কুলটিতে ২০০ জনের মতো শিক্ষার্থী ছিল,যাদের বয়স ১১ বা ১২ বছরের মধ্যে।

বন্দুক হামলায় নিহতরা হলো- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই তরুণীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ।ওই তরুণী স্কুলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন।

যুক্তরাষ্ট্রে নারীর এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই তরুণী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন।তিনি বলেন,বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে আবারও স্কুলে গুলি,হামলাকারীসহ নিহত ৭

আপডেট সময় : ০৪:০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩