সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটে আ.লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেট কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে জুবায়ের আহমেদ ওরফে ইমরান (২৪) নামের একজন মামলাটি করেন। তিনি সদর উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলায় আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আতাউর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিনের নাম আছে।

এ ছাড়া ইউপি সদস্য আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনসহ ৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ, উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বুড়দেও উপজেলা পরিষদ গেট ও কোম্পানীগঞ্জ থানা বাজারে সোনালী ব্যাংকের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৩ ও ৪ আগস্ট বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হত্যার উদ্দেশ্যে বাদীকে মারধর করে জখম করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আ.লীগের ৮১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৮:২৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪