সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার সিলেটে নতুন জেলা প্রশাসক- রেজা হাসান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

টম ক্রুজের লাফ আর বিলির গানে শেষ হলো অলিম্পিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

অলিম্পিক পতাকা নিয়ে টম ক্রুজ

বিনোদন ডেস্ক :

গতকাল রাতে শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। সমাপনী অনুষ্ঠানে ছিল চোখধাঁধানো আয়োজন। এদিন হলিউড তারকা টম ক্রুজ, গায়িকা বিলি আইলিশসহ পারফর্ম করেন অনেকেই। খবর পেজ সিক্সের

স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন টম ক্রুজ।

তিন ঘণ্টা ধরে চলে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান। এটি একটি ফরাসি গান দিয়ে শুরু হয়েছিল। এরপর প্যারেড অব নেশনস অনুষ্ঠিত হয়। এরপর পারফর্ম করেন বেলজিয়ামের পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক।

এরপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায়। অ্যাঞ্জেল, কিউমিস্কি ও র‌্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্সে অংশ নেন। এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়েছেন।

অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি।

টম ক্রুজ।

এরপর সিমোন বাইলস এবং লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে সেই পতাকা নিয়ে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (এই দৃশ্যটি আগেই শুটিং করা হয়)।

এরপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখালেন। পরে পতাকাটি হস্তান্তর করা হয় যুক্তরাষ্ট্রের মাইকেল জনসনের হাতে।

বিলি আইলিশছবি: বৃটিশ ভোগ

অনুষ্ঠান শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ ছাড়া সমুদ্রসৈকতে আরেকটি অনুষ্ঠানে পারফর্ম করেন গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ। এ ছাড়া ছিল স্নুপ ডগ, রেড হট চিলি পেপার্স ও হারের পারফরম্যান্স।
বিলির সঙ্গে পারফর্ম করেন তাঁর ভাই ফিনেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টম ক্রুজের লাফ আর বিলির গানে শেষ হলো অলিম্পিক

আপডেট সময় : ০৮:০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪