সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বিরূপ আচরণের শিকার স্টার্টআপের বিনিয়োগ ফিরিয়ে দিতে পুনর্বিবেচনা করা হবে: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২০০ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি বিভাগে।

প্রতিবেদক ঢাকা :

কোটা সংস্কার আন্দোলনের সময়ে যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় বিরূপ আচরণের শিকার হয়েছে, তাদের বিনিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। এ ছাড়া স্টার্টআপ, যারা শিক্ষার্থীদের পক্ষে ছিল, বিরূপ আচরণের শিকার হয়েছে, বিনিয়োগ বন্ধ করা হয়েছে, তার নিন্দা জানানো হয়েছে। স্টার্টআপদের সঙ্গে আলোচনা করা হবে।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব গত ১৬ জুলাই বাতিল করে আইসিটি বিভাগের আওতাধীন সরকারি সংস্থা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এর পরই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়।

আন্দোলনকালে ইন্টারনেট শাটডাউন নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকাল রোববার। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর পেছনে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো সংস্থাপ্রধান জড়িত থাকেন, তাহলে তাঁদের বিচারের আওতায় আনা হবে কি না—তা জানতে চাওয়া হয় নাহিদ ইসলামের কাছে। তিনি বলেন, ‘অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। আজকের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন আসবে। এরপর যদি মূল্যায়ন করে আরও তদন্ত প্রয়োজন হয়, সেটি করা হবে। এতে যদি সরকারের কোনো লোক, সংস্থা বা মন্ত্রী কেউ জড়িত থাকেন, অবশ্যই বিচার করা হবে। ইন্টারনেটে অবাধে তথ্যপ্রবাহ হয়, এটি মানবাধিকার। কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে।’

আইসিটির প্রকল্পসহ বিভিন্ন খাতে দুর্নীতি নিয়ে নাহিদ বলেন, ‘এ বিভাগের প্রকল্পে দুর্নীতি ও অবহেলার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিরূপ আচরণের শিকার স্টার্টআপের বিনিয়োগ ফিরিয়ে দিতে পুনর্বিবেচনা করা হবে: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০৭:১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪