সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

উদীচীর সংস্কৃতিকর্মী সমাবেশ: সহিংসতাকারীদের শাস্তি দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবের সামনে সংস্কৃতিকর্মী সমাবেশ করে উদীচী শিল্পীগোষ্ঠী। ঢাকা, ৯ আগস্ট।

প্রতিবেদক ঢাকা :

ঐতিহ্যবাহী ভাস্কর্য, শিল্প, শিল্পাঙ্গন ধ্বংসসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সংস্কৃতিকর্মী সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন, ডাকাতি, হত্যাকাণ্ড প্রতিহত করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বানও জানানো হয় এই সংস্কৃতিকর্মী সমাবেশে। পাশাপাশি ছাত্র-জনতার গণ-আন্দোলনে অর্জিত অভূতপূর্ব বিজয় যেন হাতছাড়া না হয়, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সমাবেশে উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ছাত্র-জনতা বিজয়ের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক হামলা, সংখ্যালঘু নির্যাতন, ডাকাতি, হত্যাকাণ্ড এবং ঐতিহ্যবাহী ভাস্কর্য-শিল্প-শিল্পাঙ্গন ধ্বংসের ঘটনা ঘটে চলেছে। এসব হামলার প্রত্যক্ষ শিকার হচ্ছেন ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাঁদের উপাসনালয়, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে নির্বিচারে হামলা-লুটপাট চালানো হচ্ছে। নতুন সরকারকে অবিলম্বে সব ধরনের সহিংসতা প্রতিরোধ করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগের পর পুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু জাদুঘরসহ মুক্তিযুদ্ধের নানা ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহশালা। ভাঙচুর করা হয়েছে বাংলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর ম্যুরাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর। হামলা হয়েছে শিশু একাডেমি ও কুড়িগ্রামের শিল্পকলা ভবনে। খুলনায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ আর্কাইভ। দেশে এমন অস্থির সময় আগেও এসেছে। গভীর অন্ধকার থেকে উত্তরণ ঘটিয়ে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কৃতির শক্তিতে নতুন জাতীয় উজ্জীবন ঘটাতে হবে বলেও মনে করেন তিনি।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সহসভাপতি হাবিবুল আলম, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা ও যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান।

এই সমাবেশে সমবেত সংগীত পরিবেশন করেন উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা। একক সংগীত পরিবেশন করেন সুরাইয়া পারভীন, বুলবুল ইসলাম, সাজেদা বেগম, শাওন কুমার রায়। একক আবৃত্তি পরিবেশন করেন মনীষা মজুমদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদীচীর সংস্কৃতিকর্মী সমাবেশ: সহিংসতাকারীদের শাস্তি দাবি

আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪