সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটে সুরমার পানি বিপৎসীমার নিচে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সুরমা নদী  সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ৷ গত দুই দিন রৌদ্রজ্জ্বল থাকায় বন্যার পানি কমেছে। আজ  শনিবার সকাল থেকে সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের সকাল ৯টার তথ্যানুযায়ী, সুরমা নদীর  সিলেট  পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে৷ কিন্তু গতকাল সকাল ৬টার দিকে এই পয়েন্টে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল৷ 

সুরমা ও কুশিয়ারা বাকি ৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে; গেল তিন ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি কমেছে কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে সকাল ৬টায় ছিল ১৮ সেন্টিমিটার, তিন ঘণ্টা পেরিয়ে তা হয়েছে ১৫ সেন্টিমিটারে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে  বিপৎসীমার  ১০৩ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ১৩ সেন্টিমিটার উপরে রয়েছে।

 সিলেট  আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার পানি যখন কমছে এসময় আবারও ভারি বৃষ্টি হলে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। ইতোমধ্যে বানের পানি কমাতে আশ্রয় কেন্দ্র থেকে কাঁদাপানি থাকা সত্ত্বেও বসতভিটায় গিয়ে উঠেছে মানুষ। ফের পানি বাড়লে তাদের দুর্ভোগ হবে সীমাহীন। সিলেট  বানের পানি কমলেও বিভাগের হবিগঞ্জে পানি বাড়ছে৷ মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, আশ্রয়কেন্দ্রে বাড়ছে মানুষ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সুরমার পানি বিপৎসীমার নিচে

আপডেট সময় : ০৬:০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪