সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সিলেটে মাজারে গান গাইতে এসে বাউলশিল্পী পেহলি ভৈরবী সড়ক দুর্ঘটনায় নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছাবাল শাহর মাজারে বৃহস্পতিবার রাতে গানের আসরে গান গেয়েছিলেন বাউলশিল্পী পেহলি ভৈরবী। তার গানে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত শ্রোতারা। কেউ কেউ সেই গানের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। তবে রাত পেরিয়ে সকাল হতেই আসে তার মৃত্যুর খবর।
 
শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হন পেহলি ভৈরবী। এ দুর্ঘটনায় শিশুসহ নয়জন নিহত এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।

নিহত পেহলি ভৈরবীর বয়স ২৩ বছর। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার বাবুল মিয়ার মেয়ে।
 
স্থানীয় এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার রাতে তিনি ছাবাল শাহের মাজারের গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পেহলি ভৈরবীর গানের কয়েকটি ভিডিও তিনি ধারণ করেছেন এবং ফেসবুকে লাইভও করেছেন। তার ভাষ্য, পেহলি ভৈরবীর বাড়ি ভৈরবে। এর আগেও তিনি এই মাজারে এসে গান গাই ছিলেন।

জানা গেছে, ‘বন্ধন স্টুডিও’ নামের একটি ফেসবুক পেজে শাহীন আহমদ বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে পেহলি ভৈরবীর গাওয়া একটি গান প্রচার করেছেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন সোহেল আহমদ। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের যাত্রী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বারি মিয়ার পুত্র আবুল হোসেন (৪৬), কুমিল্লার লাকসাম থানার রফিকুল ইসলামের পুত্র আরমান হোসেন রাহিম (১৯)। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের কন্যা জাইফা ইসলাম (৩) এবং সিলেট মহানগরীর সোবহানিঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি তিন জনের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তকরণের কাজ করছে পিবিআই।

শিশু জাইফা দক্ষিণ সুরমার চন্ডিপুল বাইপাস এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে। দুর্ঘটনায় জাইফার বাবা ও মা আহত হয়েছেন। মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পর তারা বারবার জ্ঞান হারাচ্ছেন বলে জানিয়েছেন স্বজনেরা।
 
শুক্রবার সকাল সাতটার দিকে কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, সিলেটগামী বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেক করার সময় ইউনিক পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশসহ বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ইউনিক পরিবহনের বাসটি পরে সড়কের পাশের খাদে পড়ে যায়।
 
দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মাজারে গান গাইতে এসে বাউলশিল্পী পেহলি ভৈরবী সড়ক দুর্ঘটনায় নিহত

আপডেট সময় : ১২:৩০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬