সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে জিনের ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার অভিযোগে গ্রেফতার কবিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (৩১ মে) রাতে ভুক্তভোগী কিশোরের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর এলাকার আব্দুস শহীদের ছেলে আব্দুর রকিব।

জানা যায়, শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে ফারজানা আক্তারের বাড়িতে কবিরাজি চিকিৎসার জন্য আসেন দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের আব্দুর রকিব। তিনি ওই এলাকায় অবস্থানকালে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের এক ১৬ বছর বয়সী কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাত ৯টার দিকে ওই বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, রাত গভীর হলে জিন-সংক্রান্ত চিকিৎসার অজুহাতে অভিযুক্ত আব্দুর রকিব ঘরে থাকা লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন। পরে তার নির্দেশে কিশোরসহ তাকে একটি কক্ষে রাখা হয় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো হয়। ঘরের আশপাশে কেউ অবস্থান করলে জিনের আসর লাগতে পারে বলেও তিনি বাড়ির লোকজনকে সতর্ক ও ভীত করেন। রবিবার (৩১ মে) রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ভেতর থেকে ওই কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সন্দেহবশত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঘরের ভেতরে আপত্তিকর অবস্থার আলামত দেখতে পেয়ে কিশোরকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুর রকিবকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রকিবকে নিজেদের হেফাজতে নেয়।

জৈন্তাপুর মডেল থানার (ওসি তদন্ত) মো. উছমান গনি বলেন, ‘একজন ১৬ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের একজনকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার (৩১ মে) রাতে বাংলাদেশ পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সোমবার (১ জুন) রকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জিনের ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার অভিযোগে গ্রেফতার কবিরাজ

আপডেট সময় : ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬