সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য কেনা আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে কেরানীগঞ্জ থেকে থানায় নেওয়া হয়েছে। পরে এটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে খামারে লালন-পালন করা হবে বলে জানা গেছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যেতে দেখা যায়।

এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা মহিষটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মহিষটি কোরবানি না দিয়ে থানায় নিয়ে যেতে বলা হয়েছে।

মহিষটির মালিক মনিরুজ্জামান জানান, রোজার ঈদের প্রায় ১০ দিন পর তিনি মহিষটি কিনেছিলেন। তিন দিন আগে খামার থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বুধবার বিকেলে থানা থেকে লোক এসে সরকারিভাবে মহিষটি নিয়ে যাওয়ার কথা জানায়। তিনি বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সরকার চেয়েছে, তাই দিয়ে দিয়েছি।”

মহিষটির বিনিময়ে কী দেওয়া হবে-এমন প্রশ্নে তিনি বলেন, সরকার তাদের উপযুক্ত মূল্য পরিশোধ করবে অথবা কোরবানির জন্য অন্য গরু দেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, ‘মহিষটি বিরল প্রজাতির হওয়ায় এটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।’

সন্ধ্যায় মনিরুজ্জামানের ছেলে মাহির জানান, পুলিশের নির্দেশে তারা মহিষটিকে থানায় পৌঁছে দিয়েছেন। এরপর সরকার কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়।

মহিষটি বাড়িতে আনার পর থেকেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। অতিরিক্ত মানুষের চাপ সামলাতে মহিষটিকে ঘরের ভেতরে রাখতে হয়েছিল বলেও পরিবার জানিয়েছে। তবে থানায় নেওয়ার পরও অনেকে সেটি দেখতে এসে ফিরে যান।

অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা চুল ও চোখের গঠনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এর মিল থাকায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম এর মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এ নাম দেন।

গত ১২ মে বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও স্থান পেয়ে ভাইরাল হয়ে ওঠে বিরল এই অ্যালবিনো মহিষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’

আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬