সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা “শিশুর চোখে শিশুর গল্প” অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজন করে। গতকাল শুক্রবার (১৫ মে) হবিগঞ্জের আমির চান কমপ্লেক্সের স্বনামধন্য স্কাই কিং রেস্টুরেন্টে ১ দিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী। সঞ্চালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জহিরুল হক শাকিল। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ আন্দোলন (বাপা)’র সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল সোহেল ও জহুর চান বিবি মহিলা কলেজেরর প্রিন্সিপাল আব্দুল্লা মামুন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জহিরুল হক শাকিল বলেন, ‘শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া খুব আনন্দের খবর। অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকতা পেশাটা অন্তত্ব গুরুত্বপূর্ণ। এই পেশার মাধ্যমে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। সাংবাদিকদের সকল বিষয়ে জানতে হয়। আমাদের বিভিন্ন সমস্যা আছে এগুলো তোমরা সাধ্য অনুযায়ী তুলে ধরবে। তোমাদের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমরা চাই তোমাদের হাত ধরে সম্ভাবনাময় একটি দেশ গড়ে উঠুক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা

আপডেট সময় : ০২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬