সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সঙ্গে আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার সৌজন্য সাক্ষাৎ করেন।

৮ মে শুক্রবার সিলেট নগরীর মন্ত্রীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে উপপ্রধান তথ্য অফিসার মন্ত্রীকে তাঁর বিভিন্ন সরকারি কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ত কর্মসূচির নির্বাচিত আলোকচিত্র সংবলিত একটি ফটো অ্যালবাম সৌজন্যস্বরূপ প্রদান করেন।

সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আঞ্চলিক তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সরকারের ইতিবাচক কার্যক্রম প্রচারে তথ্য কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন।

মন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনসেবামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আঞ্চলিক তথ্য অফিসকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি তথ্য সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত প্রচার কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:১৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬