সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

সিলেটে র‍্যাবের হাতে আটক ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

সিলেট মহানগরীতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর পৃথক অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। একেইদিন সন্ধ্যায় আম্বরখানা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ জেলার নন্দীপাঁড়ার মো. রুহুল আমীনের ছেলে মো. রনি (২৪), একেই জেলার নন্দীপাঁড়া, মো. সিরাজের ছেলে মো. রাসেল (২৮), চন্দীতলা কবরস্থানপট্টি মো. রতন বেপারীর ছেলে শাহাজালাল বেপারী (২৯), নন্দীপাঁড়ার ওমর আলীর ছেলে আবু বকর (২৪), নন্দীপাঁড়ার বাচ্চু ভূইয়ার ছেলে মো, জিহাদ হোসেন (২৮), নন্দীপাঁড়া (দেবক আখড়া) জামাল হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (২১), কাশিপুরের মৃত রহমান আলী ছেলে মো. নুর ইসলাম (৪০), দেওভোগ ভূইয়ারবাগের মো. মুকুল কাজীর ছেলে মো. নাজমুল ইসলাম (২৬), হবিগঞ্জ জেলার মারুরারচকের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. অপু (৩২), মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আদখানির মৃত আ: রহমানের ছেলে মো. আজিজুর রহমান (২৪)।

র‍্যাব-৯ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সিলেটে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিভিন্ন অভিযানে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং কোটি টাকার চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও মানবপাচারসহ বিভিন্ন মামলার দুই শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে এবং প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে জনসমাগম বাড়ার প্রেক্ষাপটে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২ মে বিকেলে কোতোয়ালী থানাধীন সিলেট জেলা স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, বড় জনসমাগমের সুযোগে সাধারণ মানুষের অসাবধানতার সুযোগ নিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তাদের। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন সন্ধ্যায় আম্বরখানা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র ও ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, আটককৃতদের অধিকাংশই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা এবং তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। পর্যটকের ছদ্মবেশে সিলেটে অবস্থান করে তারা অপরাধ কার্যক্রম পরিচালনা করত বলে ধারণা করা হচ্ছে।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে র‍্যাবের হাতে আটক ১০

আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬