সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ ২ কোটি টাকার ওষুধ ও ফুচকা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধ অভিযানে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযানে এসব জব্দ করে বিজিবি।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটিতে বহনকৃত ইটের নিচে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ঔষধ ও ফুচকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ অবৈধ মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবির কমান্ডার লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে চোরাচালান রোধে সচেতন ও সহযোগিতার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ ২ কোটি টাকার ওষুধ ও ফুচকা জব্দ

আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬