সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে- প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ মণিপুরীদের আর্থ-সামজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী সিলেটের ছড়ারপার থেকে ট্রাকসহ ৪৩ বস্তা ফুসকা উদ্ধার বাণিজ্যমন্ত্রীর সাথে উপপ্রধান তথ্য অফিসারের সৌজন্য সাক্ষাৎ সিলেটে ৩১৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছে।

শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।
 
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬