ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেটে হাম-রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেয়া হচ্ছে না, তবে সবধরণের প্রস্তুতি রাখা হয়েছে- সিসিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে না বাড়ায় হাম-রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেয়া হচ্ছে না। তবে সবধরণের প্রস্তুতি রাখা হয়েছে। যদি সংক্রমণ বাড়ে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। 

রোববার (৫ এপ্রিল) সকালে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। 

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, দেশের অন্যান্য জেলার চেয়ে সিলেটে উদ্বেগজনকভাবে হামের সংক্রমণ বাড়েনি। সেই সাথে উচ্চ ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ কিংবা মধ্যম ঝুঁকিপূর্ণতে সিলেট নেই। তবুও আমাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। তবে আগামী মাসের প্রথম দিক থেকে সিলেটে মহানগরী এলাকায় টিকাদান শুরু করা হবে। 

জানা যায়, আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে।হাম আক্রান্তদের মধ্যে বেশীর ভাগই শিশু। এ কারণেই প্রথম ধাপে শিশুদের টিকার আওতায় আনা হয়েছে। সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। এদিকে, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সিলেটের নাম নেই।

রোববার সকাল ৯টা থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হাম-রুবেলা টিকাদানের উদ্যোগ আপাতত নেয়া হচ্ছে না, তবে সবধরণের প্রস্তুতি রাখা হয়েছে- সিসিক

আপডেট সময় : ০১:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬