হবিগঞ্জ সমিতি সিলেটের দোয়া ও ইফতার মাহফিল ২০২৬
- আপডেট সময় : ১১:৩৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে বিভিন্ন পেশায় কর্মরত হবিগঞ্জের বাসিন্দাদের নিয়ে গঠিত সংগঠন হবিগঞ্জ সমিতি সিলেট-২০২৬ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
গত সোমবার (৯ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজার এলাকায় জেলরোড পয়েন্টে দি লাক্সারী রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সমিতির সভাপতি প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সায়েম উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিল, সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, আবু মো. আব্দুল হান্নান, উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহাব উদ্দিন, সহ-সভাপতি ডা. হাবিবুল্লাহ সেলিম, আবুতাহের চৌধুরী, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ড. সৈয়দ শাহ এমরান, হাজী মো. বয়তুল্লাহ, ময়নুল আমীন বুলবুল, নজরুল হোসেন, আমিনুল ইসলাম, মাসুদ আহমেদ, আমীর হোসেন সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক, সহকারী অধ্যাপক এ কে এম মাহমুদুল আলম মারুফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিকুল ইসলাম চৌধুরী। পরে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। রহমত, বরকত ও মাগফেরাতের এ মাসের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

























