সংবাদ শিরোনাম ::
সিলেটে ভেজাল বিরোধী অভিযানে দুুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেটে ০২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
সোমবার (৯ মার্চ) এ অভিযান পরিচালানা করা হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন না মানায় লালদিঘীরপাড় হকার্স মার্কেটের মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্স’কে ২০ হাজার টাকা এবং শাহজালাল স্টোরকে আরও ২০ হাজার টাকাসহ জরিমানা করা হয়।

























