ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট ২০২৬ এর ইফতার মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাবাসীর সংগঠন মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

গত শুক্রবার, ৬ মার্চ বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, প্রফেসর ডা. মোহাম্মদ তাফাজ্জুল ইসলাম, হবিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আলম মারুফ, বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মো. শফিকুল ইসলাম, রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম মো. আশরাফ উদ্দিন, হবিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম ও মো. আবু তাহের চৌধুরী, ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া।

সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিয়াম সাধনার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিলেট শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নূরুজ্জামান।

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, আত্মশুদ্ধি ও সংযমের মাস পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে তাক্বওয়া অর্জন করাই প্রত্যেক মুসলিমের মূল লক্ষ্য। আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকী হতে পারি এবং ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে রমজানের এই শিক্ষার প্রতিফলন ঘটাতে পারি – প্রধান অতিথি এই আশাবাদ ব্যক্ত করেন। সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর  উল্লেখযোগ্য ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথি বলেন, এ সংগঠন ভবিষ্যতে সমাজ সেবায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে অনুকরণীয় সমাজসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সিলেটে বসবাসকারী মাধবপুরের অধিবাসীদের নিকট মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট আমাদের প্রাণের সংগঠন।

এই সংগঠনের মাধ্যমে সদস্যবৃন্দের সহযোগিতায় আমরা ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। প্রতিবছরের ন্যায় এবারও আপনাদের সহযোগিতায় আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি। মানবতার কল্যাণের ব্রত নিয়ে যাত্রা শুরু করে সমাজ সেবার মাধ্যমে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট ইতোমধ্যে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি প্রফেসর ডা. মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ শাহাব উদ্দিন, মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট এর  সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. আখলাক আহমেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি) মো. আশরাফুজ্জামান।

আলোচনা সভা শেষে অ্যাসোসিয়েশনের সদস্য ও সিলেট ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন  দো’আ পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেট ২০২৬ এর ইফতার মাহফিল

আপডেট সময় : ০৮:০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬