ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০ সিলেটে সুরঞ্জিত সেনের বিস্ফোরক মামলায় হাজিরা দিলেন আরিফ, গউছ, বাবর সিলেটে শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে গণবিজ্ঞপ্তি, অমান্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাংলাদেশের ৮টি মহানগরীর মধ্যে নিরাপত্তা ও কম অপরাধপ্রবণ নগরীর তালিকায় সেরা সিলেট সিলেটের জাফলং পাথরখেকোদের গ্রাসে বিলীন হচ্ছে জাফলং রাজবাড়ী সিলেট সীমান্ত থেকে নারী ও শিশুসহ ৯ জন আটক সুনামগঞ্জ,হবিগঞ্জ বানিয়াচং ও আজমিরীগঞ্জ- কালনী নদীর ভাঙ্গনে নি:স্ব শতাধিক পরিবার, আতঙ্কে অসংখ্য মানুষ সিলেট ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন চলছে ম্যানুয়ালি, বৈদ্যুতিক গোলোযোগ থেকে অগ্নিকাণ্ড জেলা পরিষদের প্রশাসকের সাথে ওলামা দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাৎ

সিলেটের হযরত শাহজালাল (রহ.)মাজারে রাজনৈতিক স্লোগান, বিতর্কে এনসিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এই প্রথম কোনো রাজনৈতিক দলের প্রকাশ্য স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নেতাকর্মীরা মাজার এলাকায় মিছিল ও স্লোগান দিলে এ নিয়ে সিলেটজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই একে সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের পরিপন্থী বলে মন্তব্য করেছেন। স্থানীয়রা বলছেন, এতদিন রাজনৈতিক নেতারা মাজার জিয়ারত করলেও প্রাঙ্গণে দলীয় স্লোগান বা মিছিলের নজির ছিল না।

জানা যায়, বুধবার (৪ মার্চ) এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট সফরে আসেন। দিনে তারা রিকশায় করে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরে নগরীর একটি অভিজাত সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল শেষে রাতে তারা হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে তারাবির নামাজ আদায় করতে যান। 

এর আগে ফেসবুকে মাজারে তারাবির নামাজ আদায়ের বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। খবর পেয়ে দলের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হন।

একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান দেন। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মিলিয়ে ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’ এবং ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এতে মাজার এলাকায় জটলা সৃষ্টি হয়। 

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মাজারের পবিত্র পরিবেশে রাজনৈতিক স্লোগান দেওয়াকে অনুচিত বলে মন্তব্য করেছেন।

সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লেখেন, “দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না।” তিনি একে সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম লিখেন, “সুলতানুল বাঙাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি। নারী ইবাদতখানার ওপর উঠে স্লোগান দেওয়া সুফি দরগার আদবের খেলাফ।”

এছাড়া আরও অনেকে ফেসবুকে লিখেছেন, মাজার জিয়ারতের স্থান-এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের হযরত শাহজালাল (রহ.)মাজারে রাজনৈতিক স্লোগান, বিতর্কে এনসিপি

আপডেট সময় : ০৭:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬