সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনের আগে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুকে হত্যার উদ্দেশে তার বাসা ও নির্বাচনি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন। বৃহস্পতিবার রাতে মামলাটি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। 

মামলায় জামায়াত প্রার্থী মাওলানা আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- জামায়াত প্রার্থীর বড়ভাই আতিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, সেক্রেটারি আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল, নির্বাচনের আগে জামায়াতে যোগদানকারী বড়লেখার সাইদুল ইসলাম, জুড়ীর ছাত্র সমন্বয়ক তারেক মিয়া প্রমুখ। 

মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় বিএনপি নেতা মতিউর রহমান চুনু অভিযোগ করেন, ১০ ফেব্রুয়ারি রাতে নির্বাচনি প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও জামায়াত প্রার্থী, তার ভাইসহ অন্য আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় ভোট কিনতে টাকা বিতরণে যান। অনেক জায়গায় টাকা বিতরণকালে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে আত্মরক্ষা করেন। 

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তারা বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী ক্লাব রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনি কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালান। 

এতে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, বাদী নিজে, নাজমুল ইসলাম, আজমল হোসেন পলাশ, সানসুদ্দোহাসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

এ সময় আসামিরা নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসা ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। খবর পেয়ে জুড়ী ইউএনও ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায় ও পরিস্থিতি শান্ত হয়।

ওসি মিনহাজ উদ্দিন বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বাদী হয়ে জামায়াত প্রার্থীসহ ১১৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

আপডেট সময় : ০৯:০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬