ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মানুষের আস্থা ও বিশ্বাস রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব- এম এ মালিক এমপি প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড শিগগির চালু হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী  সিলেট একদিনে ধরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৬ জন দেশের জন্য ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে- বাণিজ্যমন্ত্রী মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর জনগণের কাজ আমাদেরকে ঠিকমতো করতে হবে – কাইয়ুম চৌধুরী সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম সিলেট বিভাগের এক এমপিকে হ ত্যা চেষ্টার মামলায় জামায়াত প্রার্থীসহ আসামি দুই শতাধিক

লস্করপুরে ডিবির অভিযানে ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ – গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান জানান, অবৈধ পণ্য আমদানি ও চোরাচালান রোধে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা সম্ভব হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রেলক্রসিং সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৯৪ বস্তায় রাখা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। অভিযানে জিরা বহনকারী মো. হাবিবুর রহমান (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লস্করপুরে ডিবির অভিযানে ২ হাজার ৮২০ কেজি জিরা জব্দ – গ্রেফতার ১

আপডেট সময় : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫