সংবাদ শিরোনাম ::
মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে- ডা, শফিকুর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় সমাজকে অস্থির করে তুলছে। এসব কাঁচা কথাবার্তায় অপরাধ উস্কে দিচ্ছে।
এরকম দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে- প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা।
তিনি শুক্রবার সিলেটে জুম’আর নামাজের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা কবলেন।
রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত জানিয়ে তিনি বলেন, ‘বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল সেটাই করা হবে।’






















