সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

ব্যালটযুদ্ধে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বিভাগ থেকে সরকার দলীয় সদস্য হিসেবে জাতীয় সংসদে যাচ্ছেন ১৮ জন। বিএনপি সরকার গঠনের পর থেকে সিলেট বিভাগজুড়ে এখন চলছে সংরক্ষিত নারী সংসদ সদস্য নিয়ে আলোচনা। একজন না একাধিক নেত্রী সুযোগ পাচ্ছেন সংসদে যাওয়ার- এই হিসেব চলছে জোরেশোরে। আর সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার জন্য আলোচিত হচ্ছে ৬ নেত্রীর নাম। এর মধ্যে পিতার উত্তরসূরী হিসেবে সংসদ সদস্য হওয়ার দৌঁড়ে আছেন তিনজন। 

বিভিন্ন সরকারের সময় সিলেট বিভাগের একাধিক নেত্রী সংরক্ষিত সংসদ সদস্য হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। এবার সিলেট বিভাগে বিএনপির ভূমিধস জয়ের পর নারী নেত্রীদের প্রত্যাশাও বেড়েছে। রাজনৈতিক সচেতন মহলের ধারণা আগামী জাতীয় সংসদে সিলেট বিভাগ থেকে অন্তত দুইজন নেত্রী সংরক্ষিত আসন থেকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। যারা সংসদে গিয়ে সিলেটের পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখবেন।

সিলেটে এখন পর্যন্ত সংরক্ষিত নারী সংসদ সদস্য হওয়ার দৌঁড়ে যাদের নাম বেশি আলোচিত হচ্ছে তারা হলেন- মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী  আকতার, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহিলা দালের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব প্রয়াত আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান। 

এর মধ্যে শাম্মী আক্তার গেল বিএনপি সরকারের আমলে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ থেকে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। 

এছাড়াও ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী সিলেট-৫, সৈয়দা আদিবা হোসেন ও সাবিনা খান সিলেট-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেলেও নির্বাচনকালীন সময়ে তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেন। 

অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটের রাজপথে সক্রিয় ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিলেট-১ আসনে দলীয় প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে নারীদের নিয়ে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। 

এডভোকেট রোকসান বেগম শাহনাজ সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়রের পাশাপাশি রাজপথের ‘জাদরেল’ নেত্রী ছিলেন। গত সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় তিনি দল থেকে বহিস্কৃত হন। পরে গত সংসদ নির্বাচনের আগে তাকে আবার দলে ফিরিয়ে নেয় বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট থেকে সংসদে আলোচিত ৬ নেত্রীর নাম

আপডেট সময় : ০৯:১৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬