সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

কিভাবে নির্বাচন সম্ভব বোধগম্য হচ্ছে না: ব্যারিস্টার আনিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘দেশের শহর-বন্দর, গ্রামে, নগরে এখনো বিরামহীনভাবে চাঁদাবাজি চলছে। একই সঙ্গে চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব মানুষের মাঝে অস্থিরতা। এর মধ্যে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।’

শনিবার বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় ব্যারিস্টার আনিস বলেন, ‘বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, গার্মেন্টসকর্মী, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে- তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পাচ্ছে না। এখনো ব্যবসা প্রতিষ্ঠান, জমি-জমা দখল হচ্ছে, হাটবাজার দখল হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও অংশ নেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেনে।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- শরফুদ্দিন আহমেদ শিপু, হাজী নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, মাসুক রহমান, রেজাউল করিম, গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম সেলিম, জিয়াউর রহমান বিপুল, মো. মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এসএম হাশেম, আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিভাবে নির্বাচন সম্ভব বোধগম্য হচ্ছে না: ব্যারিস্টার আনিস

আপডেট সময় : ০১:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫