সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি আ ট ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ৭৭০ জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অভিবাসন কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৩৯৬ জন।

মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া এই অভিবাসন অভিযান বুধবার ভোর পর্যন্ত অব্যাহত ছিল। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়, টেবিলের নিচে লুকিয়ে, গুদামঘরে ঢুকে এমনকি ছাদে উঠেও রেহাই পাননি শত শত অবৈধ অভিবাসী। যাদের বেশিরভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশ থেকে এসেছেন। পালানোর জন্য বহু কৌশল চেষ্টা করেছেন তারা।

কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিবাসন কর্মকর্তারা বুকিত বিনতাং-এ সমন্বিত এক অভিযান চালিয়ে ৭৭০ জনকে গ্রেপ্তার করে। অপস বেলাঞ্জা নামে কোডনামযুক্ত এই অভিযান রাজধানীর নাইটলাইফ হাবকে লকডাউন জোনে রূপান্তরিত করে।

অভিযানের সময় নিয়ন আলো এবং পর্যটকে মুখর রাস্তাগুলো বন্ধ করে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অফিসাররা তিনটি ব্লক জুড়ে ছড়িয়ে পড়েন। তারা সেখানে থাকা বিদেশিদের নথিপত্র পরীক্ষা করেন। এ সময় লুকিয়ে থাকাদের বের করেও আটক করেন অফিসাররা।

অভিবাসন কর্মকর্তারা জালান নাগাসারি এবং জালান সিলনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেন। ফলে যারা পালানোর চেষ্টা করছিলেন তাদের কোথাও পালানোর সুযোগ হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই অভিযানে পুত্রজায়া থেকে ১০৬ জন অভিবাসন বিভাগের কর্মী অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেয়া ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান বলেন, মোট ২ হাজার ৪৪৫ জনকে স্ক্রিন করা হয়েছে । হাজার ৬০০ বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। আর আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী, মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং দুজন নারী এবং বিভিন্ন জাতীয়তার ৯ জন রয়েছেন।

তিনি আরও বলেন, বেশিরভাগই অতিরিক্ত সময় ধরে অবস্থান করা, বৈধ পরিচয়পত্র বহন না করা এবং পারমিট ছাড়া কাজ করার জন্য আটক হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালয়েশিয়ায় ৩৯৬ বাংলাদেশি আ ট ক

আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫